ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শেষে শিক্ষা কার্যক্রমের সূচনা
পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শেষে আজ হাটহাজারী জামেয়া অদুদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় অনুষ্ঠিত হয় শিক্ষার্থীদের সমাবেশ (Assembly)। সমাবেশে প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে নতুন উদ্যম ও উৎসাহের মধ্য দিয়ে পুনরায় শিক্ষা কার্যক্রম শুরু হয়।
এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে শৃঙ্খলা, নিয়মিত অধ্যয়ন, নৈতিক মূল্যবোধ এবং ইসলামী আদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরা হয়। ছুটিকালীন সময় শেষে সকল শিক্ষার্থীকে যথাসময়ে শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
আল্লাহ তাআলার রহমত ও বরকতে নতুন শিক্ষাকার্যক্রম সকলের জন্য কল্যাণকর ও সফল হোক—এই কামনায় সমাবেশের কার্যক্রম সম্পন্ন হয়।

সংবাদ/অনুষ্ঠান গ্যালারি