EIIN: 104451 | মাদরাসা কোড: 17523

ভর্তির নিয়মাবলি

জামেয়া অদুদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার বিভিন্ন শ্রেণির ভর্তি সংক্রান্ত নির্দেশনা ও প্রয়োজনীয় তথ্যাবলি

বিজ্ঞপ্তি: মাদরাসার অফিসিয়াল ওয়েবসাইট , অফিসিয়াল ফেসবুক পেজ এবং জাতীয় পত্রিকায় প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তির নির্দেশনা অনুযায়ী ভর্তি কার্যক্রম পরিচালিত হয়।
ইবতেদায়ী ১ম শ্রেণি থেকে দাখিল নবম শ্রেণি

ইবতেদায়ী ১ম শ্রেণি থেকে দাখিল নবম শ্রেণি পর্যন্ত ভর্তি কার্যক্রমের জন্য প্রতি শিক্ষাবর্ষের শেষ প্রান্তে মাদরাসার অফিসিয়াল ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রকাশিত বিজ্ঞপ্তির নির্দেশনা ও সময়সূচি অনুযায়ী শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হয়।

বিশেষ দ্রষ্টব্য: ১ম শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীর বয়স অনলাইন জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী ন্যূনতম ৬ (ছয়) বছর হতে হবে।

আলিম থেকে কামিল (মাস্টার্স) বিভাগ

আলিম, ফাজিল, ফাজিল (অনার্স) ও কামিল (মাস্টার্স) শ্রেণির ভর্তি কার্যক্রম বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা অধিদপ্তর এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রজ্ঞাপন, নীতিমালা ও নির্দেশনা অনুযায়ী সম্পন্ন করা হয়।

ভর্তির সময় প্রয়োজনীয় কাগজপত্র
  • মাদরাসা কর্তৃক নির্ধারিত শিক্ষার্থী/অভিভাবক কর্তৃক পূরণকৃত আবেদন ফরম
  • ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের সদ্য তোলা রঙিন ছবি
  • অনলাইন জন্ম নিবন্ধন সনদ / জাতীয় পরিচয়পত্র (এনআইডি)-এর ফটোকপি
  • অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীদের ক্ষেত্রে টিসি/ছাড়পত্র এবং একাডেমিক ট্রান্সক্রিপ্ট
  • পিতা-মাতা/অভিভাবকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি)-এর ফটোকপি
  • আলিম, ফাজিল, ফাজিল (অনার্স), কামিল ও কামিল (মাস্টার্স)-এ ভর্তির ক্ষেত্রে কেন্দ্রীয় পরীক্ষার নম্বরপত্র, ট্রান্সক্রিপ্ট ও প্রশংসাপত্র
ভর্তি ফি জমাদান সংক্রান্ত নির্দেশনা
বিশেষ দ্রষ্টব্য: ভর্তি কার্যক্রম সম্পন্ন করার সময় সংশ্লিষ্ট সকল ফি মাদরাসা অফিসে জমা প্রদান করতে হবে।
ভর্তি আবেদন ফরম

ইবতেদায়ী থেকে কামিল (মাস্টার্স) পর্যন্ত ভর্তি আবেদন ফরম ডাউনলোড করুন