বদলিজনিত বিদায়ে মাওলানা মোহাম্মদ বেলাল উদ্দিন আত্তারীকে সম্মাননা
জামেয়া অদুদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ও বার্ষিক সভা-২০২৬ অনুষ্ঠানে বদলিজনিত বিদায় উপলক্ষে ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক মাওলানা মোহাম্মদ বেলাল উদ্দিন আত্তারীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে মাদরাসার গভর্নিং বডির সাবেক সভাপতি হযরতুলহাজ্ব আল্লামা মোহাম্মদ জয়নুল আবেদীন জুবাইর তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দীন আলকাদেরী, উপাধ্যক্ষ মুফতি জাকের আহমদ সিদ্দিকী, শাহজাদা সৈয়দ মুহাম্মাদ এনামুল হক আলকাদেরী, অধ্যাপক সৈয়দ হাফেজ আহমদ, প্রভাষক মাওলানা মোহাম্মদ শফিউল ইসলামসহ মাদরাসার অন্যান্য শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষক মাওলানা মোহাম্মদ বেলাল উদ্দিন আত্তারীর শিক্ষা ও শিক্ষকতা জীবনের অবদানের কথা স্মরণ করে তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা ও কল্যাণ কামনা করা হয়।

সংবাদ/অনুষ্ঠান গ্যালারি