February 21, 2026
Event
দোয়া মাহফিল
অফিস অডিটোরিয়াম
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
২১ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার—হাটহাজারী পৌরসভাধীন জামেয়া অদুদিয়া সুন্নিয়া কামিল (এম.এ) মাদ্রাসা প্রাঙ্গণে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ভাষা শহীদদের আত্মত্যাগ স্মরণ করে তাঁদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। উক্ত সভায় মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দীন আলকাদেরী সভাপতিত্ব করেন। বক্তারা মাতৃভাষার মর্যাদা রক্ষা, ভাষা আন্দোলনের চেতনা ধারণ এবং ভবিষ্যৎ প্রজন্মের মাঝে ভাষা-সচেতনতা জাগ্রত করার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানটি উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিবৃন্দের সক্রিয় অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন হয়।
ইভেন্ট/নিউজে ফিরে যান