EIIN: 104451 | মাদরাসা কোড: 17523
অবসর উপলক্ষে মাওলানা মীর মোহাম্মদ আবুল বশর সিদ্দিকীকে সম্মাননা - জামেয়া অদুদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা
September 19, 2026 Event আরবি

অবসর উপলক্ষে মাওলানা মীর মোহাম্মদ আবুল বশর সিদ্দিকীকে সম্মাননা

হাটহাজারী পৌরসভাধীন জামেয়া অদুদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ও বার্ষিক সভা-২০২৬ অনুষ্ঠানে সদ্য অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক (আরবি) ও সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ হযরতুলহাজ্ব মাওলানা মীর মোহাম্মদ আবুল বশর সিদ্দিকীকে বিদায়ী সম্মাননা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে তাঁর অবসর উপলক্ষে সম্মাননা ক্রেস্ট তুলে দেন মাদরাসার গভর্নিং বডির সাবেক সভাপতি হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ মোহাম্মদ জয়নুল আবেদীন জুবাইর।

এ সময় উপস্থিত ছিলেন মাদরাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, গভর্নিং বডির সাবেক সদস্য এবং মাদরাসার অন্যান্য শিক্ষকবৃন্দ।

দীর্ঘ কর্মজীবনে মাদরাসার শিক্ষা কার্যক্রমে অবদান রাখার জন্য সদ্য অবসরপ্রাপ্ত এই শিক্ষককে অনুষ্ঠানে সম্মাননা জানানো হয়। এ সময় তাঁর অবসরোত্তর জীবনের সুস্থতা, শান্তি ও কল্যাণ কামনা করা হয়।
সংবাদ/অনুষ্ঠানে ফিরে যান